ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৬ মার্চ ২০২৩
নোয়াখালীতে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রাক্টরচাপায় ইসমত তারা আলেয়া নামে নয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামে থানারহাট-আল আমিন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমত তারা আলেয়া একই গ্রামের নীরব হোসেনের মেয়ে।

জানা যায়, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে যাচ্ছিল আলেয়া। থানারহাট-আল আমিন বাজার সড়ক পার হতে গিয়ে সে দৌঁড় দেয়। এ সময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর আলেয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যান।

Advertisement

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!