মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইলে ডেকে নিয়ে যান আসাদুল নামের এক ব্যক্তি। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামিদের করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
.png)
২০১৫ সালের ১ মার্চ পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার আসামি একই গ্রামের আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।