ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকৃত যৌনাচারের পর স্কুলছাত্রীকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৬, ৪ মার্চ ২০২৩
বিকৃত যৌনাচারের পর স্কুলছাত্রীকে হত্যা
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ ফুলবাড়িয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ময়মনসিংহ, টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান, শহিদ মিয়া, আলমগীর হোসেন, রাসেল মিয়া এবং পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর এলাকার ঐ স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের একটি আমগাছের ডালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহালে প্রাথমিকভাবে ধর্ষণ ও হত্যার আলামত মেলে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে ডিবি পুলিশ।

Advertisement

পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা পালাক্রমে বিকৃত যৌনাচারের পর ঐ স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর আত্মহত্যার নাটক সাজাতে বাড়ির পাশের একটি আমগাছে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান তারা। গ্রেফতারকৃত সবাই ইট ভাটার শ্রমিক। তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!