ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ৩ মার্চ ২০২৩
দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪
ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় শিবপুর ও মুচিপাড়া এলাকা থেকে স্বামী-স্ত্রীসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতাররা হলেন- ধামইরহাট উপজেলার বড় শিবপুর দেউলাপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাস(৪১) ও স্ত্রী দপ্তী (৩০), একই গ্রামের শ্যামল দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) এবং জয়পুরহাট জেলার দোগাছী গ্রামের সুপল চন্দ্র বর্মণ (৪০)।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানির অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা রাত ১২টা ২০ মিনিটের দিকে বড় শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ হাজার ১১০ লিটার চোলাই মদ, তিনটি প্লাস্টিকের ড্রাম, চারটি প্লাস্টিকের জার, ১২টি প্লাস্টিকের বালতি, দুটি টিনের ড্রাম, তিনটি আর্থি পাত্র এবং সাতটি আ্যালুমিনিয়াম পাত্রসহ অঞ্জলী দাস ও সুপল চন্দ্র বর্মণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রাত ১২টা ৪৫ মিনিটে মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদ দুটি প্লাস্টিকের ড্রাম, আটটি প্লাস্টিকের জার, ১০টি প্লাস্টিকের বালতি, তিনটি টিনের ড্রাম, চারটি আর্থি পাত্র এবং পাঁচটি আ্যালুমিনিয়াম পাত্রসহ পরিমল চন্দ্র ও স্ত্রী দিপ্তীকে গ্রেফতার করা হয়। দুটি অভিযানে মোট দুই হাজার ১৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!