ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মেসি’র ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২ মার্চ ২০২৩
‘মেসি’র ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: ডেইলি বাংলাদেশ

‘হামার ছেলের মৃত্যুতে ওর ১৪ দিন বয়সী শিশু কন্যাটা এতিম হয়ে গেলো। তার স্ত্রীকে সান্তনা দিমো কি দিয়ে বা। রহিমের মাওক (মাকে) কি দিয়ে বুঝামো বা। হামার মনটাকে কি দিয়ে শান্তনা করমো বাবা। হামার ছলের লাশটা  কেউ যেন কাটেনা বাবা। তোমরা এনা ব্যবস্থা করো বাবা। হামি আর বুঝি বাচমুনা বা..’। এভাবে আহাজারি করতে থাকেন নিহত আব্দুর রহিমের বাবা আবু তালেব।

জয়পুরহাটের কালাইয়ে মেসির (ট্রাক্টর) ধাক্কায় আব্দুর রহিম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালাই-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পুনট-পাঁচপাইকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কালাই উপজেলার পুনট ইউনিয়নের খড়পা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি নিজের ব্যাটারি চালিত অটো ভ্যানের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী কালাই উপজেলার মাদাই গ্রামের ভ্যান চালক আশরাফ আলী, ইসকাতুল ও লখর গ্রামের কৃষক সাখাওয়াত জানান, কালাই-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পুনট-পাঁচপাইকা এলাকায় সড়কের পাশে থেকে আলু রাখার জন্য একটি হিমাগারে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে আলু লোড করছিলেন আব্দুর রহিমসহ আরো নয়জন ভ্যানচালক। 

Advertisement

বিকেলে কালাই থেকে মোকামতলা অভিমুখী একটি মেসি (ট্রাক্টর) আব্দুর রহিমকে সজোরে ধাক্কা দেয়। তখন আব্দুর রহিম পাকা সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। সে সময় অন্যান্য ভ্যান চালকরা মেসির চালককে আটক করেন এবং থানায় খবর দেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সময়ে পুলিশ মেসির চালককে আটক করেন। আটক মেসির চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ গোয়ামমাড়ি-জাতের পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!