ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগঞ্জে আগুনে পুড়ল ৬ বসতঘর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২ মার্চ ২০২৩
রামগঞ্জে আগুনে পুড়ল ৬ বসতঘর
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ আগুন লেগে তিন ভাইয়ের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মোস্তান বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মৃত ছেরাজুল হকের ছেলে সাহাজানের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের দলিলপত্র, টাকা, স্বর্নালংকার, টিভি, ফ্রিজ ও ফার্নিচারসহ সবকিছুই পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ অফিসার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ঘরের আংশিক আর ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে গেলেও পাশে থাকা চারটি ঘর রক্ষা করা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!