বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নেত্রকোণা-মদন সড়কের মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁ গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে এবং তার স্ত্রী নাইসা আক্তার।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে খালিয়াজুরীতে যাচ্ছিলেন নান্টু। এ সময় মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে নান্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর নাইসা ও তার সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইসা আক্তার।