মঙ্গলবার লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার লোহাগড়া উপজেলার শালনগর ইউপির রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মামুন শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউপির রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে।
.png)
জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে বিয়ে হয় কুলসুম বেগমের। বিয়ের পর থেকে তারা সংসার করে আসছিলেন। তাদের ঘরে দুটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। এক বছর আগে মামুন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এদিকে সোমবার দুপুর ২টার দিকে মামুন শেখ, কুলসুম বেগমকে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনতে বলেন। কিন্তু বাবা-মা গরিব বিধায় টাকা আনতে অস্বীকার করেন কুলসুম। পরে তাকে এলোপাতাড়ি মারপিট করেন মামুন। এরপর গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করেন মামুন শেখ। এ সময় মামুন শেখের দ্বিতীয় স্ত্রী মাফুজা আক্তার সাথী কুলসুমকে চুল ধরে কিলঘুষি মারেন।
এ ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রী ও চলে যায়। দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে মামুন দুধের শিশুকে মারধর করে ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। কুলসুম বেগম ও তার শাশুড়ি মামুনের হাত থেকে শিশুকে রক্ষা করতে গেলে তাদের ও মারপিট করে।
এ সময় আকস্মিকভাবে সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে ৮ মাসের শিশুসন্তান ও তার মাকে উদ্ধার করে। পরে কৌশলে তার বাবা মামুনকে ধরে নিয়ে এসে লোহাগড়া থানা পুলিশের হাতে তুলে দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুর মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি মামুন শেখকে গ্রেফতার করা হয়েছে।