উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনার সময় ফাতরার বনে একজনকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে তিনি ব্যাগ রেখে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।
.png)