ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্বৃত্তের আগুনে পুড়লো সামাজিক বনায়নের বাগান

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
দুর্বৃত্তের আগুনে পুড়লো সামাজিক বনায়নের বাগান
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিটের অধীন আগর বাগান পুড়ছে দুর্বৃত্তের লাগানো আগুনে। রোববার সকালে ও রাতে পৃথক দুটি সামাজিক নবায়নের আগর বাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। 

রোববার রাত ৯ টার দিকে আগুন লাগিয়ে দেয়া হয় তৌহিদুল ইসলাম পরিচালিত বাগানে। এতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। রাত ১১ টার দিকে উপকার ভোগী কয়েকটি পরিবারে সদস্যরা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ডাক্তার হাসান নামের একজন উপকার ভোগী বলেন, তার আগর বাগানে আগুন লাগানো হয় রোববার সকালে। তাতেও বেশ কিছু গাছ পুড়ে যায়। 

Advertisement

এর আগে ২৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা আগুন দেয় সবুজ বাংলা নামক একটি সামাজিক বনায়নে। ২২ ফেব্রুয়ারি রাতে উপকার ভোগী জাহেদুল ইসলাম চৌধুরীর আগর বাগান থেকে দুর্বৃত্তরা ৪৬ টি গাছ কেটে লুট ছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশ ক'টি চারা গাছ। 

উপকার ভোগীদের অভিযোগ, বনায়ন ও রক্ষিত সংরক্ষিত রিজার্ভ বন ভুমিতে অবৈধ পন্থায় বসত ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুের সঙ্গে একাট্টা হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো। 

কাকারা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল্যবান আগর বাগানের বেশকিছু গাছ পুড়ে গেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আগর বাগানে আগুনের খবর পেয়েছি। এটা অঘটন নাকি পরিকল্পিত দুর্বৃত্তায়ন তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!