ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে দাফন করে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ছেলেকে দাফন করে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা
ছবিতে ফারুক মিয়া

সিলেটের ওসমানীনগরে ছেলেকে দাফন করে এসেই বাবার মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই গ্রামের ফারুক মিয়া ও তার ছেলে আলী আকবর। ২৪ ঘণ্টার মধ্যে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, রোববার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফারুক মিয়ার ছেলে আলী আকবর (২৮)। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সোমবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুপুর আড়াইটার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছেলেকে নিজ হাতে দাফন করে বাড়িতে এসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক মিয়া।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ফারুক মিয়ার ভাগ্নে আবুল কালাম আজাদ বলেন, ফারুক মিয়া দির্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি দুইবার হার্ট অ্যাটাক করেছেন। ৬ মাস পূর্বে ফারুক মিয়ার স্ত্রীরও মৃত্যু হয়। সোমবার দুপুরে নিজের ছেলের মরদেহ কবরস্থ করে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সোমবার রাত ৮টায় জানাজার পর ফারুক মিয়ার দাফন সম্পন্ন হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!