ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।  

রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের আবুল খায়েরের ছেলে।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, একটি মামলায় আদালত জয়নালকে এক বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন। রায়ের ঘোষণার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!