ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্টার্ট না নেয়ায় নিজের মোটরসাইকেলেই আগুন দিলেন সোহেল

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
স্টার্ট না নেয়ায় নিজের মোটরসাইকেলেই আগুন দিলেন সোহেল
ছবি সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মহাসড়কের ওপর স্টার্ট না নেয়ায় বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন সোহেল নামে এক যুবক।

শুক্রবার বিকেলে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে। বাইকে আগুন ধরিয়ে দেওয়া যুবক সোহেল শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনির ছেলে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এর আগেই মোটরসাইকেলটি পুড়ে যায়।

মোটরসাইকেলটির মালিক সোহেল বলেন, নানাবাড়ি টেকেরহাটে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে রওনা দিই। পথে পাঁচ্চর এলাকায় মোটরসাইকেলটির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও মোটরসাইকেল স্টার্ট দিতে ব্যর্থ হই। পরে এক প্রকার ক্ষুব্ধ হয়েই নিজের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিই।

Advertisement

এ বিষয়ে সোহেলের ছোটো ভাই রফিকুল জানান, কয়েকদিন ধরে তার ভাই পারিবারিক কলহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। রাগ সামলা‌তে না পে‌রে হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল জানান, খবর পেয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!