ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ট্রলির ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
নড়াইলে ট্রলির ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গড়েরহাট মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউপির কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন(২০) এবং হবখালী ইউপির কোমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)।  

এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী হাসান মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান এবং বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

Advertisement

মাইজপাড়া ইউনিয়নে দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই মুঞ্জুর মোর্শেদ দুর্ঘটনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!