ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল একজনের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল একজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

পটিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এমআর ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল নামে বাসটির এক যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো আটজন। নিহতের লাশ সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!