ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ফাইল ছবি

দিনাজপুরের হিলি উপজেলায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সাতকুরি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ হোসেন উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সাতকুরি রেলগেটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনে কাটা পড়েন ওয়াদুদ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!