ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সপ্তাহ ধরে অনশনে কলেজছাত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সপ্তাহ ধরে অনশনে কলেজছাত্রী
ফাইল ছবি

সাতক্ষীরার পল্লীতে অর্নাসপড়ুয়া এক কলেজছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সপ্তাহ ধরে অনশনে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি কোথাও যাবেন না বলে জানিয়েছেন।

অনশনরত কলেজছাত্রী যশোর জেলার মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের সমীর কান্তি বৈরাগীর কন্যা রানী (ছদ্মনাম)। তিনি নিজ বিয়ের দাবি পূরণের জন্য আশাশুনির খাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি গ্রামের সুবোল সরকারের পুত্র সমীরণ সরকারের বাড়িতে বর্তমানে অবস্থান করছেন।

অনশনরত নারী রানী জানান, প্রায় তিন বছর আগে খুলনা বিএল কলেজে পড়াশুনাকালীন অভিযুক্ত সমীরনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে তাদের পরিচয়। এমনকি তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার বাড়িতে গিয়েছেন। কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন। এখন আমার সঙ্গে আর যোগাযোগ রাখছেন না। বাধ্য হয়ে আমি তার ঠিকানা খুঁজে চলে এসেছি।

Advertisement

তিনি আরো জানান, অভিযুক্ত সমীরন আমার সঙ্গে প্রতারণা করেছেন। তার গ্রামের বাড়ির সঠিক ঠিকানা আমাকে কোনোদিন দেননি। আমার মান-সম্মান সব শেষ করে দিয়েছেন।

প্রেমের সম্পর্কে কী প্রমাণ আছে এমন প্রশ্নের উত্তরে ওই নারী মোবাইলে ফেসবুক মেসেঞ্জারে তাদের কথোপকথনের তথ্য ছাড়া আর কিছু দেখাইতে পারেননি।

এ বিষয়ে অভিযুক্ত সমীরন সরকারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে কথা বলার চেষ্টা করলে তার নম্বর বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

সমীরনের মা জানান, আমার ছেলে বাড়িতে নাই। সে কোথায় আছে কোনো যোগাযোগ নেই। আমরা ছেলের কাছে সবকিছু শুনেছি। সে বলেছে তার সঙ্গে আমার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমি কখনও তাকে বিয়ের আশ্বাস দেয়নি।

অভিযুক্ত সমীরনের মা কেঁদে বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন মানুষ। আমার ছেলেটাও পাশে নেই। বাড়িতে অচেনা একটা মেয়ে। কখন কী হয় না হয় সেই ভয়ে দিন কাটাচ্ছি। 

এ বিষয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসমত ঢালী জানান, ঘটনা শোনা মাত্রই আমি সমীরণের বাড়িতে গিয়েছিলাম। ওই নারীর কাছে বিস্তারিত শুনে তার অভিভাবকের সঙ্গে কথা বলতে চাইলে সে রাজি হয়নি।

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, কলেজছাত্রী অনশনের ঘটনা আমার জানা নেই। আপনার কাছেই শুনলাম, দ্রুত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!