ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রীর করা মামলায় আরমান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান মিয়া বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার শামীম মিয়ার ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ বাজারের আচার বিক্রি করেন।
পুলিশ জানায়, আরমানের স্থানীয় একটি কলেজেরছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরমধ্যে আরমান মেয়েটিকে বিয়ে না করে পালিয়ে যান।
.png)
এদিকে সোমবার (২০ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ছাত্রী সন্তান প্রসব করেন। পরে কলেজছাত্রী নবজাতকটিকে খালের পাড়ে ফেলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল।
তিনি জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা করেছেন ওই কলেজছাত্রী। পরে অভিযান চালিয়ে আসামি আরমানকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশ হেফাজতে রয়েছে কলেজছাত্রী।