ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার সঙ্গে দেখা করলেন দুলাল, ধরা খেলেন রাকিব

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিকার সঙ্গে দেখা করলেন দুলাল, ধরা খেলেন রাকিব
ফাইল ছবি

রোববার তখন রাত ৮টা। ওই সময় প্রেমিকার সঙ্গে দেখা করতে বন্ধু রাকিবসহ বাড়িতে ঢুকেন দুলাল। একপর্যায়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা করেন দুলাল। এ সময় প্রেমিকা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান প্রেমিক দুলাল। তবে তার মোটরসাইকেলসহ বন্ধু রাকিবকে আটক করে এলাকাবাসী। 

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামে। 

জানা গেছে, দুলাল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই স্কুলছাত্রীর। রোববার রাত ৮টার দিকে ওই ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে বন্ধু রাকিবসহ বাড়িতে ঢুকেন দুলাল। এ সময় ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন দুলাল। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান প্রেমিক দুলাল। তবে তার মোটরসাইকেলসহ বন্ধু রাকিবকে আটক করে এলাকাবাসী। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল ও ইউপি সদস্য আলমগীর হোসেনের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করেন তিনি। 

Advertisement

ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আমি থানায় গিয়ে একটি এজাহার দাখিল করেছি। কিন্তু মামলা রুজু হয়নি। 

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, ওই নারী এনআইডি ছাড়াই অন্য মাধ্যমে থানায় একটি এজাহার পাঠিয়েছেন। এনআইডি ছাড়া এজাহার গ্রহণের সুযোগ নেই। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!