রোববার দুপুরে সাবরাং ইউপি জালিয়াপাড়া প্যারাবন থেকে এসব উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এসএম তাহসিন রহমান।
.png)
তিনি জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং ইউপি জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্যারাবনের ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় সাদা রংয়ের একটি বস্তা দেখা যায়।
পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেন। এ সময়ে ঐ স্থানে পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।