তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। হাতে তুলে দেন রঙিন বেলুন ফুল ও একটি খাম। দিনের শুরুতে শিক্ষক সামিউলের এমন ভালোবাসা পেয়ে আপ্লুত পরিচ্ছন্নকর্মীরা।
জানা যায়, সামিউল একজন ভাস্কর্য শিল্পীও। ২০২১ সালের নভেম্বরে তিনি জাতীয় পুরস্কার পান।
.png)
শিক্ষক সামিউল বলেন, ১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস ও আমার জন্মদিন। নিজের জন্মদিনটি সমাজের বিশেষ মানুষদের সঙ্গে উদযাপন করেছি। তাদের হাতে রঙিন বেলুন ফুল ও কিছু টাকা দিয়েছি। এ মানুষগুলো আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখে। আমাদের উচিত তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করা। আমি সে কাজটাই করেছি।
কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, শিক্ষক সামিউল একজন জাতীয় মানের ভাস্কর। একজন ভালো শিক্ষক। প্রতি বছর ভালোবাসা দিবসে সমাজে বিভিন্ন পেশা শ্রেণির মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন তিনি। নিঃসন্দেহে এমন কাজগুলো সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহয়তা করে।