ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ফতুল্লা থানার কাশিপুর এলাকায়।
গ্রেফতার রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত আড়াইটায় তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দা থেকে গ্রেফতার করে পুলিশ।
.png)
জানা যায়, গ্রেফতারকৃত রেজাউল করিম ও ওই শিশুর মা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে আসছিলো। সে সুবাদে তিন বছর বয়সী মেয়ে গ্রেফতারকৃত রেজাউল করিমকে মামা বলে ডাকতো। প্রায় সময় শিশুটিকে আদর করতো। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রান্না ঘরে রান্না করছিলো শিশুর মা। এ সময় চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে রেজাউল করিম শিশুটিকে ধর্ষণ করে।
রান্না শেষে নিজ রুমে এসে শিশুর মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল গ্রেফতারকৃত রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। এতে করে শিশুর মা দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এএসআই সজিব জানান, গ্রেফতারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।