স্থানীয় ইউপি সদস্য অশ্বনী কুমার রায় জানান, ভূট্টাক্ষেতের আইলে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা লাশটি চিনতে পারছেন না।
ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে। এরইমধ্যে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।
.png)