বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ১৬টি থ্রি নট থ্রি রাইফেল বলে জানায় পুলিশ।
জানা যায়, ঐ এলাকার চন্দন নামে এক ব্যক্তি পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করেন। ভবন ভেঙে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ১৬টি আগ্নেয়াস্ত্র দেখতে পান শ্রমিকরা।
.png)
এ বিষয়ে বাড়ির মালিক চন্দন জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমিক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে আমাকে জানান। আমি ফোনে বিষয়টি জানালে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হচ্ছে। ঐ স্থানে আরো আগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে।