ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় ১০০ মণ জাটকা উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
হাতিয়ায় ১০০ মণ জাটকা উদ্ধার
১০০ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল। 

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। এ সময় একটি ইঞ্জিন চালিত ফিশিং কেরিং বোটে তল্লাশী চালিয়ে ১০০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারকৃত জাটকা ইলিশ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!