বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ২০ বছরের সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। শিশু ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে।
.png)
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি একেএম আতিকুর রহমান আতিক জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।