ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. হাতেম আলী ভূইয়া জানান, বিকেল ৫টার দিকে ঐ যুবক রেললাইনে বসে ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৈরতলা ও দক্ষিণ পৈরতলা মধ্যবর্তী এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!