ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণপাড়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণপাড়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
ফাইল ফটো

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাফেজা বেগম নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় তার স্বামী মো. দেলোয়ার হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নিহত মাফেজা বেগম উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর দক্ষিণপাড়া সরকার বাড়ির মো. হোসেন সরকারের চতুর্থ স্ত্রী। মাফেজা বেগম স্থানীয় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রান্নার কাজ করতেন। তার স্বামী তাকে রান্নার কাজ ছেড়ে দিতে কিছুদিন ধরে চাপ করছিল। এ নিয়ে একাধিকবার স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তার। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার মাফেজা বেগম রান্নার কাজ থেকে ফিরতে দেরি করেন।

Advertisement

এ কারণে তার স্বামী তাকে মারধর করেন। আহত মাফেজা রাত ১০টায় তার মেয়ে তানজিনা আক্তারকে মুঠোফোন বিষয়টি অবহিত করেন। এরপর রাত ২টার দিকে ঐ এলাকার আওয়াল মাস্টারের স্ত্রী নাসিমা বেগম মুঠোফোনে তানজিনা আক্তারকে জানান যে, তার মা মারা গেছেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, নিহত গৃহবধূর স্বামীকে ঘটনার দুই ঘণ্টার মধ্যে মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!