ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা সীমান্তে ১৮ সোনার বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩
সাতক্ষীরা সীমান্তে ১৮ সোনার বারসহ চোরাকারবারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারকালে ২ কেজি ৯৯ গ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ পাচু সরকার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামকস্থান থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দূর্গা চরণ সরকারের ছেলে।

Advertisement

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামকস্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১টি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

তিনি আরো জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!