ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজের বউভাতের দাওয়াত দিতে গিয়ে ফেরা হলো না যুবকের

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৩
নিজের বউভাতের দাওয়াত দিতে গিয়ে ফেরা হলো না যুবকের
ছবিতে শোয়েব পালোয়ান

ভোলায় নিজের বৌভাতের দাওয়াত দিতে গিয়ে নসিমনের ধাক্কায় শোয়েব পালোয়ান নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে ভোলা সদরের আগারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়েব সদর উপজেলার চর ছিফলী গ্রামের মো. হারুন পালোয়ানের ছেলে।

জানা যায়, শোয়েবের বৌভাতের অনুষ্ঠান আগামী ১৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। এজন্য শোয়েব তার সহকর্মী এবং বন্ধুদের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। দুপুর ১২টার দিকে আগার পোলসংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শোয়েব গুরুতর আহত হন। শোয়েবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!