শনিবার বিকেলে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধারের পর ওই গৃহকর্মীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নির্যাতনের শিকার গৃহকর্মী লিমা বেগম জানান, সে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকার দিনমজুর শাহজাহানের মেয়ে। তার পরিবারে অভাব-অনটন থাকায় লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার বাসায় কাজ করতে দেন পরিবার। কিন্তু বিভিন্ন সময় তাকে মারধর করতো গৃহকর্তা বাবুলের স্ত্রী। আজো মারধর করলে ভয়ে দোতলার সানসেটে উঠে পড়ে সে।
.png)
বিষয়টি নিয়ে লিমার গৃহকর্তা বাবুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আপনারা যা পারেন লেখেন।
লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল খায়ের বলেন, মুঠোফোনে সংবাদ পেয়ে গৃহকর্মী লিমাকে বাসার দোতালার সানসেটের ওপর থেকে উদ্ধার করা হয়। গৃহকর্তা বাবুল ওই মেয়েকে নিতে অস্বীকার করলে আমরা তাকে থানা হেফাজতে দেই।
লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম বলেন, লিমা বেগম নামে এক শিশু গৃহকর্মীকে থানা হেফাজতে রাখা হয়েছে। সে যেখানে কাজ করতো সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও লিমার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।