বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন সাপটিকে দেখে ভয় পান। পরে তারা আমাদেরকে ফোন করেন। ফোন পেয়ে আমরা কয়েকজন গিয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পদ্মা নদীর চরে অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, এটি আমাদের দেশের বিলুপ্ত প্রজাতির সাপ। বাংলাদেশে সাধারণত এই সাপ দেখা না গেলেও ভরতের কিছু এলাকায় পাওয়া যায়। মাঝে মধ্যে পদ্মা নদী হয়ে আমাদের দেশে আসে। এর আগেও কুষ্টিয়ায় পদ্মা নদী এবং গড়াই নদের তীরবর্তী এলাকা থেকে কয়েকটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়।
.png)