ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে পাচারকালে ৭৪ লাখ টাকার সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সীমান্তে পাচারকালে ৭৪ লাখ টাকার সোনার বার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৮টি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  সদস্যরা। তবে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করেন। এ সময় সোনার বার ফেলে পালিয়ে যান দুই মোটরসাইকেল আরোহী।

বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে; এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে গোপনীয়তার সঙ্গে বিজিবি সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর বিজিবি টহল দল দুই ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাদের থামতে বলেন। তারা মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তির সঙ্গে বহনকৃত একটি প্যাকেট রাস্তার পার্শ্বে পড়ে যায়। উক্ত প্যাকেট থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

Advertisement

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!