ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩
পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি শহরের পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সাতজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, তবলছড়ি পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের সাতজন পর্যটক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় পর্যটকদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রাঙ্গামাটি কোতোয়ালি থানার (ওসি) আরিফুল আমিন বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন আহত হয়েছেন। তার মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!