ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় ওই দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তেলিগাতী ইউপির টেংগা গ্রামের আজিজুল, তার স্ত্রী মনি আক্তার এবং একই গ্রামের লিমন মিয়া।
ওই ছাত্রীর মা বলেন, গত সোমবার সকালে মাদরাসায় যাওয়ার পথে আমার মেয়েকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করেন। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে আজিজুল ও তার সঙ্গীরা দলবেঁধে ধর্ষণ করেন। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করেন। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করি। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করে পুলিশ।
.png)
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।