বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।
.png)
তিনি জানান, সকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন খাদিজা। এ সময় নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে পৌঁছলে মালবাহী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।