ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসির ফলাফলে লালমোহনে শীর্ষে হা-মীম

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসির ফলাফলে লালমোহনে শীর্ষে হা-মীম
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ছবি: ডেইলি বাংলাদেশ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলার লালমোহনে শীর্ষ অবস্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানটি থেকে ২৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসের দৃষ্টান্ত স্থাপন করেছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এসব শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। বাকীরা এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। 

এ ব্যাপারে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। যার জন্যই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছরের ন্যায় এবছরও ফলাফলে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!