নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান বলেন, অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাছ সরকারি শিশু পরিবারসহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সোনাপুর ফাঁড়ি পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।
.png)