মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর এলাকার আলমগীর মার্কেটের আজিম স্টোরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো.আব্দুল খায়েরের ছেলে মো. সোহাগ, মৃত মমিন উল্ল্যার ছেলে মো.বেলাল, মৃত আবুল হাশেমের ছেলে মো.আমির হোসেন, মৃত ইউনুসের ছেলে মো.হারুনুর রশিদ, মৃত মোস্তফা মিয়ার ছেলে মো.আব্দুল মতিন ও মৃত জালাল আহম্মদের ছেলে মো.গিয়াস উদ্দিন।
.png)
পুলিশ জানায়, অভিযানকালে ৬ জুয়াড়িকে খেলার সামগ্রী ও ৩ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। বুধবার আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।