ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ প্রতারণা মামলায় ইভ্যালির চেয়ারম্যানের জামিন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩
৫ প্রতারণা মামলায় ইভ্যালির চেয়ারম্যানের জামিন
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে পাঁচটি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছে আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান। তিনি জানান, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদী হয়ে পাঁচটি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। সোমবার সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।

Advertisement

পরে আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান দুটি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির তিনটি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদনকৃত পাঁচটি মামলায় আসামি রাসেলকে জামিন দেয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!