সোমবার ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেচুবনিয়া গ্রাম থেকে বেবী আকতারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত বেবী আকতারের বাবার বাড়ি উখিয়া উপজেলার কোটবাজার এলাকায়। বেবী আকতার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেচুবনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
জানা যায়, ভোরে ঐ গৃহবধূর স্বামী জাহাঙ্গীরকে বাড়ি থেকে চলে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় কোথায় যাচ্ছেন জানতে চাইলে, জাহাঙ্গীর কাজে চট্টগ্রাম যাচ্ছেন বলে জানান।
.png)
মৃত বেবী আকতারের বাবা বাদশা মিয়া জানান, মেয়ের ভাসুর রশিদ ভোরে তাদের দ্রুত বাড়ি আসার জন্য বলেন। এসে দেখেন মেয়ের লাশ ঝুলছে। পরে ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন ঘরের দরজার তালা ভেঙে ভেতরে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় বেবীর লাশ দেখতে পান। মৃত বেবী আকতারের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, বেবী আকতারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।