ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সরিষা ফলনে স্বপ্ন বুনছেন কৃষকরা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩
নোয়াখালীতে সরিষা ফলনে স্বপ্ন বুনছেন কৃষকরা
ছবি: সংগৃহীত

উপকূলীয় জেলা নোয়াখালীর কৃষকরা সরিষা আবাদে বেশ সাড়া ফেলছে বিগত কয়েক বছর ধরেই। জেলার সুবর্ণচরের চরাঞ্চলে এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় সরিষা ক্ষেতে এরই মধ্যে বীজও আসতে শুরু করেছে। 

সরেজমিনে দেখা যায়, সুবর্ণচর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এবার আটটি ইউনিয়নে সরিষার আবাদ বেশ ভালো। ফুলে ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছির দল। তবে, অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে এবারও।

বিষয়টি নিয়ে কথা হলে কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে নতুন জাতের বীজ-সার এবং নগদ টাকা দিয়েছে। কৃষি অফিসের পরামর্শে আমরা জমিতে সরিষা আবাদ করি। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভবান হওয়ায় স্বপ্ন দেখছেন তারা। লাভবান হলে আগামীতে আরো ব্যাপক হারে চাষাবাদ করবে কৃষকরা।

Advertisement

সুবর্ণচরে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, গত বছর ভালো লাভবান হওয়ায় এবার চলতি বছর চর ক্লার্ক ব্লকের ৩০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করে কৃষকরা। তবে সঠিক সময়ে বীজ রোপণ করায় প্রায় ক্ষেতে সরিষার ভালো সম্ভাবনা দেখা গেছে।

সুবর্ণচরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, উপজেলার আটটি ইউনিয়নে এবার মোট ৩৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আশা করি এবার লাভের মুখ দেখবে কৃষকরা। কৃষকদের যে কোনো প্রয়োজনে উপজেলা কৃষি বিভাগ পাশে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!