ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুগলে চাকরি পেলেন নরসিংদীর ছেলে সাজ্জাদ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩
গুগলে চাকরি পেলেন নরসিংদীর ছেলে সাজ্জাদ
সাজ্জাদ হোসেন শাওন

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলে চাকরি পেলেন নরসিংদীর ছেলে সাজ্জাদ হোসেন শাওন। এ মাসের ৩ ফেব্রুয়ারি স্থায়ী নিয়োগপত্র হাতে পেলেও তিনি গুগুলে অস্থায়ীভাবে কাজ শুরু করেন এ বছরের ২ জানুয়ারি থেকে।

সাজ্জাদ হোসেন শাওনের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে। তার বাবা মাওলানা মো. ওসমান গনি। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। মা শেফালি বেগম গৃহিণী।

সাজ্জাদ হোসেন শাওন পিএইচডি শেষ করার আগেই নিয়োগ পান গুগলের দক্ষিণ কোরিয়ার অফিসের সার্ভার সিকিউরিটি অফিসার হিসেবে।

Advertisement

বাবা-মায়ের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সাজ্জাদ হোসেন সবার বড়। ছোট ভাই শাহাদাত হোসেন সাগর শিউলের একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পাশাপাশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডে চাকরি করছেন। ছোট বোন উম্মে মারিয়া গাজীপুরের কালীগঞ্জ মহিলা কলেজে অধ্যয়নরত।

গুগলে চাকরি পাওয়া প্রসঙ্গে সাজ্জাদ হোসেন শাওন জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গুগল, মাইক্রোসফট, অ্যামাজানের মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করার। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে যেন পালন করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ছোট থেকেই মেধাবী সাজ্জাদ হোসেন শাওন স্কুল জীবনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করেন। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ এন্ড টেকনোলজি থেকে পড়াশুনা (২ বছর) করছিলেন। পরে ক্রেডিট ট্রান্সফার করে দক্ষিণ কোরয়িার হানসিও বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ও এমবিএ সম্পন্ন করেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!