সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এটি বিতরণ করছে। রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় সাহায্য সম্বলহীন অতিদরিদ্র পরিবারের মাঝে এককালীন এই অনুদান দেওয়া হয়। ২০২২ সালের শুরুর দিকে সংগঠনটি ঝিনাইদহের গান্না, মহারাজপুর, কুমড়াবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ৯টি গ্রাম সমিতির মাধ্যমে কাজ করে চলেছে ও এমন অনুদান দেওয়া হচ্ছে।
সদর উপজেলার নগরবাথান ঘোষ পাড়ার বিধবা নারী মোছা. জয়নাব জানান, সংগঠনটির মাধ্যমে ৯ হাজার টাকা পেয়েছেন; যা দিয়ে ছাগল কিনেছেন।
.png)
একই এলাকার চানুড়া খাতুন জানান, স্বামী মনছের আলী পরিবারের ভরণ-পেষণ ও দেখভাল করেন না। ৩ মেয়ে নিয়ে অভাবের সংসার তার। ৯ হাজার টাকা পেয়ে ৫ কাঠা জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করছেন।
এ উপলক্ষে অনুদান পাওয়া পরিবারগুলোকে নিয়ে রোববার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই, গান্না ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান প্রমুখ।
সংগঠনের জেলা কর্মকর্তা ড. অসীম সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, সারওয়ার জাহান, সাদ আহমেদ, ক্লাস্টার কর্মকর্তা শংকর গাইন, আব্দুল করিম, ক্লাস্টার ফ্যাসিলিটেটর মনিরুজ্জামান, উজ্জল, দেবপ্রিয়, ফারজানা, শিহাব প্রমুখ।