রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ একেএম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে বৈধ চ্যানেলে প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
.png)