শনিবার দুপুরে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুনু গাজী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের রহিম গাজীর ছেলে।
হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, দুপুরে ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে জেলে সুনু গাজীর মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
এর আগে ৩১ জানুয়ারি ভোরে হরিণা থেকে শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাটে যাওয়ার সময় ফেরি গোলাম মাওলানার ধাক্কায় সাত জেলেসহ নৌকা ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে এলেও সুনু গাজী নিখোঁজ হন।