এ ঘটনায় পুলিশ সদস্যের ভাগনে মো. সোরহাব বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাদীর মামা আনসারুল হক কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে তার স্ত্রী মরিয়ম বেগম মেয়ে আশাকে নিয়ে ফতুল্লা মডেল থানার ভুইগড় গিরিধারা এলাকায় আব্দুর রহমানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাদীর মামি মরিয়ম বেগম তার কন্যা আশাকে নিয়ে ঢাকার রাজারবাগস্থ পুলিশ লাইনে রেশন আনতে যায়। বেলা ১১ টার দিকে বাড়িওয়ালার মেয়ে রিমা আক্তার বাদীকে ফোন করে জানায় তার মামার বাসায় চুরি হয়েছে। তিনি তখন বিষয়টি মামিকে অবগত করেন। পরে তারা বাসায় এসে দেখতে পান স্টিলের আলমারি ভেঙে দশ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
.png)
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ জড়িতদের সনাক্ত করে গ্রেফতারেরে চেষ্টা করছে পুলিশ।