বৃহস্পতিবার ভোরে উপজেলার শমশেরনগর ইউপির গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্দার করা হয়।
স্থানীয়রা জানায়, গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশে শিশুর লাশ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তার পরিচয় জানা যায়নি।
.png)
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা বলেন, খবর পেয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, রেল লাইনের কাছে হওয়ায় ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশের টিম। তবে নিহত শিশুর মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।