বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলার চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক বিশ্বাস ওই এলাকার ভাদু বিশ্বাসের ছেলে।
জানা যায়, পূর্ব বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার জগন্নাথপুর ইউপির বর্তমান মেম্বার সবুজ আলীর সঙ্গে সাবেক মেম্বার জাবেদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিলো।
.png)
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজ আলীর সমর্থক জহুরুল জমি কাটার পাওনা টাকা চাইতে গিয়ে জাবেদ আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় জাবেদকে মারধর করেন জহুরুল। এ সময় জাবেদের ভাতিজা রাজ্জাক ডাক্তারসহ কয়েকজন তাকে বাধা দেয় এবং জহুরুলকেও মারধর করেন।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাবেদ আলীর সমর্থক আব্দুর রাজ্জাকসহ দুই পক্ষের তিনজন আহত হন। গুরুত্বর আহত আব্দুর রাজ্জাক বিশ্বাসকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরো দুইজন চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কুমারখালী থানার ওসি মহাসিন হোসাইন জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।