ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে  
ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের ৫টি সার্কিট ব্রেকার পুড়ে গেছে। 

বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!